দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর সভা
- সর্বশেষ আপডেট ০৭:২১:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 26
খাগড়াছড়ির দীঘিনালায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (৭ অক্টোবর) দীঘিনালা জোনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি।
সভায় দীঘিনালা জোনের উপঅধিনায়ক মেজর শিহাবুন সাকিব, পিএসসি, জোনের অন্যান্য কর্মকর্তা, উপজেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ, আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার নয়টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধি, পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সভায় অংশ নেন।
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে দীঘিনালা জোন কমান্ডার উপজেলার নয়টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে দীঘিনালা জোনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।





























