ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় শুরু হচ্ছে বে অব বেঙ্গল কনভারসেশন

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 164

ঢাকায় শুরু হচ্ছে বে অব বেঙ্গল কনভারসেশন

ঢাকায় আগামীকাল শনিবার (৩ অক্টোবর) শুরু হচ্ছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’। পঞ্চমবারের মতো আয়োজিত এই সম্মেলন চলবে ৫ অক্টোবর পর্যন্ত। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্মেলনের বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হবে।

আয়োজকদের তথ্যমতে, এবারের সম্মেলনে শতাধিক দেশের দুই শতাধিক আলোচক, তিন শতাধিক ডেলিগেট এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী যুক্ত হবেন। বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, ব্যবসায়ী ও বিনিয়োগকারী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। আয়োজকদের দাবি, দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বেসরকারিভাবে আয়োজিত ভূরাজনৈতিক আন্তর্জাতিক সম্মেলন হিসেবে বিওবিসি ইতোমধ্যে আঞ্চলিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

শুক্রবার সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান সম্মেলনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, বঙ্গোপসাগরকে ঘিরে সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক ভূরাজনীতির গুরুত্ব ক্রমেই বাড়ছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে এ অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কার্যকর সমাধান খোঁজা সম্মেলনের অন্যতম লক্ষ্য।

জিল্লুর রহমান জানান, এবারের আলোচনায় ভূরাজনীতি, নিরাপত্তা, আস্থা, জলবায়ু পরিবর্তন, আধ্যাত্মিকতা ও মানবিকতার মতো বিষয় গুরুত্ব পাবে। তিনি বলেন, সিজিএস ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে কার্যক্রম সম্প্রসারণ করেছে এবং ভবিষ্যতে ব্রাসেলস ও দুবাইয়েও কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বলেন, সময়ের সঙ্গে বে অব বেঙ্গল কনভারসেশনের পরিসর বেড়েছে। বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তা, বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন কঠিন ও সংবেদনশীল বিষয় আলোচনায় আনা হচ্ছে।

তিনি সম্মেলনে অংশগ্রহণকারীদের বিভিন্ন সংলাপে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে সিজিএসের পরিচালক সুবীর দাস, গবেষণা সহকারী তাসফিয়া রহমানসহ প্রতিষ্ঠানটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সম্মেলনের বিস্তারিত কর্মসূচি, আলোচনার বিষয়বস্তু ও আলোচকদের তালিকা সম্বলিত বুকলেট বিওবিসির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকায় শুরু হচ্ছে বে অব বেঙ্গল কনভারসেশন

সর্বশেষ আপডেট ০৪:০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬