দীঘিনালায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত

- সর্বশেষ আপডেট ০২:৪৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 124
খাগড়াছড়ির দীঘিনালায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. সুমন বড়ুয়া, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা শরৎকুমার ত্রিপুরাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় পর্যায়ে মাছের চাহিদা পূরণের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে সংশ্লিষ্টরা বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করেন। একই সঙ্গে জলাশয়ের পরিবেশ সংরক্ষণ এবং মাছের স্বাভাবিক প্রজননের সুযোগ তৈরিতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।






























