ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত

প্রমোদ কুমার মুৎসুদ্দী, দীঘিনালা
  • সর্বশেষ আপডেট ০২:৪৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 123

দীঘিনালায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত

খাগড়াছড়ির দীঘিনালায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. সুমন বড়ুয়া, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা শরৎকুমার ত্রিপুরাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় পর্যায়ে মাছের চাহিদা পূরণের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে সংশ্লিষ্টরা বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করেন। একই সঙ্গে জলাশয়ের পরিবেশ সংরক্ষণ এবং মাছের স্বাভাবিক প্রজননের সুযোগ তৈরিতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত

সর্বশেষ আপডেট ০২:৪৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬