শিরোনাম
কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
- সর্বশেষ আপডেট ১১:৫৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 168
সড়কপথে কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে তিনি জেলার পাকুন্দিয়া উপজেলায় পৌঁছান।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই পাকুন্দিয়ার বিভিন্ন সড়কের দুই পাশে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। তাকে একনজর দেখতে ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে সড়কের পাশে অবস্থান নেন।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্ত করার কথা রয়েছে। এ কর্মসূচিকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পাকুন্দিয়ায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

































