ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণখানে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:১৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 124

দক্ষিণখানে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ চার চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন; সাজু মজুমদার, অন্তর রহমান ওরফে অনু, পারভেজ ও বাবু ওরফে সেন্টু।

বুধবার দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, চাঁদাবাজির উদ্দেশ্যে এক পথচারীকে মারধর এবং হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনায় দায়ের করা মামলার তদন্তের সূত্র ধরে অভিযান চালানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে ঘন ঘন অবস্থান পরিবর্তন করছিলেন। পরে প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়মনসিংহ ও জামালপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ আজমপুরের একটি বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ‘মেড ইন ইউএসএ’ লেখা একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দক্ষিণখানে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৬:১৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬