ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাঙ্গু নদীতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া (চট্টগ্রাম)
  • সর্বশেষ আপডেট ০৯:১১:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 25

সাঙ্গু নদীতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম আমিলাইষ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো; পূর্বডলু তক্তার মসজিদ এলাকার মো. বেলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ সায়েম (৩) ও মেয়ে মোছাম্মৎ আফিফা (৬)।

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে সায়েম ও আফিফা। নানার বাড়িটি সাঙ্গু নদীর তীরে। সোমবার সকালে তারা স্থানীয় কয়েক শিশুর সঙ্গে নদীর পাড়ে খেলতে যায়।

খেলার একপর্যায়ে অসাবধানতাবশত দুই ভাই-বোন নদীতে পড়ে যায়। বিষয়টি সঙ্গে থাকা অন্য শিশুরা বাড়িতে জানালে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদী থেকে ভাসমান অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমিলাইষ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন।

নিহতদের মামা দিদারুল আলম বলেন, তার বোন দুই সন্তানকে নিয়ে নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন। সকালে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে সায়েম ও আফিফা নদীতে পড়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাঙ্গু নদীতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

সর্বশেষ আপডেট ০৯:১১:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬