ঢাকা ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে দুই শিশুর মরদেহ

পুলক রায়, শেরপুর
  • সর্বশেষ আপডেট ১২:০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 29

শেরপুরে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে দুই শিশুর মরদেহ

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামে দুই শিশুর মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী এলাকার নাকশী বড় পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে।

নিহত রোহান একই এলাকার হজরত আলীর ছেলে এবং ইসমাইল এবাদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হয় রোহান ও ইসমাইল। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। সন্ধ্যার পরও তাদের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। রাত পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

এলাকাবাসীর ভাষ্য, দুই শিশু মাঝে মাঝে স্থানীয় নদী ও জলাশয়ে মাছ ধরতে যেত। তারা ভালোভাবে সাঁতার জানত না। ফলে নিখোঁজ হওয়ার পর থেকেই স্বজনদের আশঙ্কা ছিল, মাছ ধরতে গিয়ে কোনো জলাশয়ে পড়ে তারা পানিতে ডুবে যেতে পারে।

এর মধ্যে সোমবার ভোরে মধ্য নাকশী এলাকার নাকশী বড় পুকুরে স্থানীয়রা পানিতে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশও ঘটনাস্থলে যায় এবং স্বজনরা পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করেন।

দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে এলাকায় সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেরপুরে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে দুই শিশুর মরদেহ

সর্বশেষ আপডেট ১২:০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬