ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দাবি আদায়ে শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৩৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 152

এমপিওভুক্তির দাবিতে শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীদের অবস্থান

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা।

সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে।

সংগঠনটির আবেদনের পরিপ্রেক্ষিতে ২১টি শর্তে কর্মসূচি পালনের অনুমতি দেয় ডিএমপি। অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামালের সই করা অনুমতিপত্রে নির্ধারিত সময় ও স্থানে শান্তিপূর্ণভাবে অবস্থান ও মানববন্ধন পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের শর্ত অনুযায়ী, অনুমোদিত স্থানের বাইরে কর্মসূচি পালন করা যাবে না এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ করতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য, উসকানিমূলক বক্তব্য কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে;এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না।

এ ছাড়া কর্মসূচিতে মাদকদ্রব্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়; এমন কোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে বলা হয়েছে। পুলিশের নির্দেশনা মেনে চলার পাশাপাশি মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের গাড়ি পার্কিংয়ের জন্য সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করতে বলা হয়েছে।

অনুমতিপত্রে আরও বলা হয়েছে, কর্মসূচির কারণে সাধারণ মানুষের চলাচলে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করা যাবে না। অনুমোদিত এলাকার বাইরে কাউকে মানববন্ধনে অংশ নিতে দেওয়া যাবে না। কর্মসূচিকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দাবি আদায়ে শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীদের অবস্থান

সর্বশেষ আপডেট ১১:৩৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬