ঢাকা ০১:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 68

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে দেওয়া ক্ষমতাবলে আগামী ২৭ আগস্ট বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হবে।

এটি চলতি বছরের তৃতীয় এবং ত্রয়োদশ জাতীয় সংসদেরও তৃতীয় অধিবেশন।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি আগামী ২৭ আগস্ট বিকেল ৩টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

সর্বশেষ আপডেট ০৫:৪৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬