ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রীকে অনৈতিক প্রস্তাব, দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক, রংপুর
  • সর্বশেষ আপডেট ০৭:৫০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 357

ছাত্রীকে অনৈতিক প্রস্তাব, দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ

রংপুরের পীরগাছা বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ একাডেমির (বিএম কলেজ) ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদেরের বিরুদ্ধে এক ছাত্রীকে ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর দেওয়ার আশ্বাস দিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও ভুক্তভোগীর স্বজনরা।

জানা গেছে, গত বুধবার (২৯ জুলাই) প্রায় ৩ মিনিট ৫২ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে অভিযুক্ত শিক্ষককে এক ছাত্রীর সঙ্গে কথোপকথনের সময় ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে আপত্তিকর প্রস্তাব দিতে শোনা যায় বলে অভিযোগ উঠেছে। তবে কথোপকথনের একপর্যায়ে ছাত্রী ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং শিক্ষককে এমন আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান।

অডিওটি ভাইরাল হওয়ার পর বৃহস্পতিবার কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানান।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত শিক্ষক কলেজ ত্যাগ করেন। পরে ঘটনাস্থলে গিয়ে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাক্কি জায়িদ ইমরুল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন।

ভুক্তভোগী ছাত্রী বলেন, একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে কথা বলবেন বলে জানান। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অব্যাহতির আবেদন করেন।

কলেজ সূত্রে জানা গেছে, শুক্রবার সিনিয়র শিক্ষক আইয়ুব হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাক্কি জায়িদ ইমরুল বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর আব্দুল কাদেরকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ছাত্রীকে অনৈতিক প্রস্তাব, দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ

সর্বশেষ আপডেট ০৭:৫০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬