ঢাকা ১২:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ওপর হামলার মামলায় আইভীর জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১২:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 173

পুলিশের ওপর হামলার মামলায় আইভীর জামিন বহাল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী পুলিশের ওপর হামলার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। শুনানি শেষে আদালত তার আগের জামিন বহাল রাখার পাশাপাশি পরবর্তী সময়ে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার অনুমতি দিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি উপস্থিত হন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

আদালত সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের হওয়া পুলিশের ওপর হামলার মামলায় আইভী নিয়মিত হাজিরা দিতে আদালতে যান। শুনানি শেষে বিচারক তার জামিন বহাল রাখেন। একই সঙ্গে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী শুনানিতে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার অনুমতি দেন।

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আইভী বলেন, “আমি সবসময় হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজ আমাকেই অপরাধী করা হয়েছে। এর বিচার আল্লাহ এবং নারায়ণগঞ্জের মানুষ করবেন।”

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, দীর্ঘদিন কারাবন্দি থাকার কারণে তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন করা হয়েছিল, যা আদালত মঞ্জুর করেছেন। তবে মামলার সাক্ষ্যগ্রহণ ও বিচার শুরু হলে আইভীকে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত হতে হবে। চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত তার পক্ষে আইনজীবী আদালতে হাজিরা দেবেন।

তিনি আরও বলেন, আইভী সবসময় আদালত ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে এই মামলায়ই কেবল আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। অন্য মামলাগুলোর ক্ষেত্রে এখনো এ ধরনের কোনো আদেশ হয়নি।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বলেন, নিয়মিত হাজিরার অংশ হিসেবে আইভী আদালতে উপস্থিত হয়েছিলেন এবং আদালত তার পূর্বের জামিন বহাল রেখেছেন।

উল্লেখ্য, গত বছরের মে মাসে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় নিজ বাসা থেকে সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তারের সময় তার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় উকিলপাড়া মোড়ে পুলিশের ওপর হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে গ্রেপ্তারে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আইভীসহ ২৫২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পুলিশের ওপর হামলার মামলায় আইভীর জামিন বহাল

সর্বশেষ আপডেট ১২:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬