ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুর্মিটোলা হাসপাতালে বাস ঢুকে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 204

ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ঢুকে পড়ে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মহাখালী থেকে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালের প্রধান ফটকসংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন। তাদের দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় গ্যাসের কন্ট্রোল রুমের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসটি পুলিশ জব্দ করেছে।

ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার এসআই মানিক জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় এবং আহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুর্মিটোলা হাসপাতালে বাস ঢুকে নিহত ১

সর্বশেষ আপডেট ০৯:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬