ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কীভাবে যুদ্ধ শেষ হবে জানাল ইরান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৪১:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 134

ছবিঃ আব্বাস আরাগচি (সংগৃহীত)

সামরিক ও কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থান নিশ্চিত হওয়ার পরই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অবসান হতে পারে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, রণক্ষেত্রে শক্ত অবস্থান অর্জনের আগে আলোচনায় বসার উপযুক্ত সময় আসে না।

রোববার (১৯ জুলাই) তেহরানে এক কূটনৈতিক ব্রিফিংয়ে আরাগচি বলেন, যেকোনো যুদ্ধ সাধারণত পূর্ণাঙ্গ সামরিক বিজয় অথবা দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে শেষ হয়। তবে কার্যকর আলোচনার জন্য আগে সামরিক ও কৌশলগত সাফল্য নিশ্চিত করা প্রয়োজন।

তিনি বলেন, দেশের জনগণের জীবন ও রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া হবে না। তাই বড় সিদ্ধান্তগুলো অত্যন্ত সতর্কতা ও পূর্ণাঙ্গ মূল্যায়নের ভিত্তিতেই নেওয়া হবে।

চলমান সংঘাত প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, যুদ্ধের কারণে কিছু ক্ষয়ক্ষতি হলেও আন্তর্জাতিক অঙ্গনে ইরান নিজেদের একটি গুরুত্বপূর্ণ পরাশক্তি হিসেবে নতুনভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। একই সঙ্গে বিশ্বের সামনে দেশের রাষ্ট্রীয় সক্ষমতাও তুলে ধরা সম্ভব হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কীভাবে যুদ্ধ শেষ হবে জানাল ইরান

সর্বশেষ আপডেট ০৩:৪১:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬