ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলছে শনিবার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 96

কাপ্তাই বাঁধ । (ফাইল ছবি)

টানা ভারী বৃষ্টিতে দ্রুত ফুলে-ফেঁপে উঠছে কাপ্তাই লেক। পানির উচ্চতা বাড়তে থাকায় এবার বড় সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। আগামীকাল শনিবার (১৮ জুলাই) বেলা ১১টার পর যেকোনো সময় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে দেওয়া হতে পারে।

এতে প্রাথমিকভাবে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হবে। ফলে নদীতীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের আগাম সতর্ক থাকতে বলা হয়েছে।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট এমএসএল, যেখানে লেকের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

কর্তৃপক্ষ জানায়, উজানে অব্যাহত ভারী বৃষ্টির কারণে ক্যাচমেন্ট এলাকায় পানির প্রবাহ দ্রুত বেড়েছে। এ পরিস্থিতিতে উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্পিলওয়ে খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

মাহমুদ হাসান বলেন, লেকের পানির উচ্চতা, উজান থেকে আসা পানির প্রবাহ (ইনফ্লো) এবং বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি বদলালে স্পিলওয়ে খোলার সময় পরিবর্তন হতে পারে। প্রয়োজনে ধাপে ধাপে আরও বেশি জলকপাট খুলে পানিনিষ্কাশনের পরিমাণও বাড়ানো হবে।

বর্তমানে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি ইতোমধ্যে নদীতে ছাড়া হচ্ছে।

এদিকে সম্ভাব্য জলকপাট খোলার ঘোষণার পর কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নদীর পানি হঠাৎ বেড়ে যেতে পারে বলে অপ্রয়োজনীয়ভাবে নদীতে নামা বা তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করার পরামর্শও দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলছে শনিবার

সর্বশেষ আপডেট ০৬:৫৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬