ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পদার্থ প্রশ্নে ত্রুটি, ৪ জনকে নোটিশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:১৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 11

এইচএসসি ২০২৬ পরীক্ষার পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে অসঙ্গতির ঘটনায় চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।

মঙ্গলবার (১৪ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীনের স্বাক্ষরে এ নোটিশ দেওয়া হয়। প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, সোমবারের পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে গুরুতর ত্রুটি বা অসঙ্গতি পাওয়া যায়। এতে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে মানসিক চাপের মুখে পড়েন।

বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, প্রশ্নপত্রে এমন ত্রুটি দায়িত্বে অবহেলা ও পেশাগত গাফিলতির শামিল। এ ঘটনায় সিলেট শিক্ষা বোর্ডের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া চার শিক্ষক হলেন—শ্রীমঙ্গল সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, এমসি কলেজের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান এবং সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এইচএসসি পদার্থ প্রশ্নে ত্রুটি, ৪ জনকে নোটিশ

সর্বশেষ আপডেট ১১:১৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬