বন্যা পরিস্থিতিতে কন্ট্রোল রুম চালু
- সর্বশেষ আপডেট ০৯:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / 17
দেশের বিভিন্ন জেলায় মৌসুমি অতি ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ও সম্ভাব্য আকস্মিক বন্যা পরিস্থিতির তথ্য জানাতে কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হানের সই করা এক দপ্তরাদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ৮ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর গ্রীন রোডের পানি ভবনের দ্বিতীয় তলায় কেন্দ্রটির কার্যালয়ে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু থাকবে।
কন্ট্রোল রুমের মাধ্যমে দেশের বিভিন্ন নদ-নদীর বন্যা পরিস্থিতি, পানি বৃদ্ধি এবং বন্যার পূর্বাভাসসংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের সরবরাহ করা হবে।
তথ্য জানতে ০১৩১৮-২৩৪৯৬২, ০১৩১৮-২৩৪৯৬৩, ০১৩২১-১৩৯৫৪২ ও ০১৭০৯-৬৫৪৭৯১ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com ই-মেইলেও তথ্য পাওয়া যাবে।
































