ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদী সদরে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ১০:৪১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 28

কৃষি উৎপাদন বাড়াতে ও প্রান্তিক চাষিদের সহায়তায় নরসিংদী সদর উপজেলায় রোপা আমন মৌসুমকে কেন্দ্র করে বীজ, চারা ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (৩০ জুন ২০২৬) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. নুরুল কবির এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার।

বক্তারা বলেন, উৎপাদন ব্যয় কমানো এবং ফলন বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে। কৃষকদের আধুনিক চাষাবাদে যুক্ত করতে সরকারি সহায়তা ধীরে ধীরে আরও বিস্তৃত হচ্ছে বলে তারা উল্লেখ করেন। একই সঙ্গে প্রণোদনার সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, কৃষককে শক্তিশালী না করা গেলে সামগ্রিক অর্থনীতির অগ্রগতি সম্ভব নয়। তাই সহায়তাগুলো প্রকৃত কৃষকের কাছেই পৌঁছানো নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ খাদ্য উৎপাদন বাড়াতে এবং কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়নে ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদী সদরে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

সর্বশেষ আপডেট ১০:৪১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬