সাতক্ষীরায় প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
- সর্বশেষ আপডেট ০৯:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / 22
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বিজিবি। রোববার (২৮ জুন) বেলা ১১টায় ৩৩ বিজিবি সদর দপ্তরে এ মাদক ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য ধ্বংসকরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠাণে প্রধান অতিথি ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন ৩৩ বিজিবি অধিনায়ক কাজী আশিকুর রহমান, জেলা প্রশাসক কাউসার আজিজ, বিজিবি খুলনা সেক্টর কমান্ডার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
বিজিবি জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ছাব্বিশের ৩০ এপ্রিল পর্যন্ত এই ১৬ মাস সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে লিকুইড সীসা, এলএসডি, ক্রিস্টাল মেথ আইস, আফিম তৈরীর কেমিক্যাল, ফেন্সিডিল, বিভিন্ন ধরণের বিদেশী মদ ও গাজা। দুষ্ট চক্র বাংলাদেশকে মাদকের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, দেশের সীমান্ত ব্যবহার করে মাদকের চোরাচালানের যে কোন অপচেষ্টা দমন করা হবে।
বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, সীমান্তে পুশইনের সম্ভাবনা প্রতিরোধ করে যাচ্ছে বিজিবি। পাশাপাশি মাদক চোরাচালানের বিরুদ্ধে অভিযানও অব্যাহত আছে। আজকের এই কার্যক্রম শুধু আইনগত প্রক্রিয়ার অংশ নয় বরং একটি মাদকমুক্ত দেশ গঠণে জাতীয় অঙ্গীকারের বাস্তব প্রতিফলন।
































