ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবেশী দেশের পানি বৈষম্য নদী হারাচ্ছে নাব্যতা: ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 13

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

পার্শ্ববর্তী দেশের পানি বণ্টনে বৈষম্যের কারণে দেশের অনেক নদী শুকিয়ে খালে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। নদী ও খাল পুনরুদ্ধারে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সীমান্তবর্তী নদীগুলোতে ন্যায্য পানি প্রবাহ নিশ্চিত না হওয়ায় দেশের অনেক নদী ধীরে ধীরে নাব্যতা হারাচ্ছে। ফলে বহু নদী এখন খালের রূপ নিচ্ছে। এই সংকট মোকাবিলায় তিস্তা ও পদ্মা মহাপরিকল্পনাসহ বিভিন্ন পুনরুদ্ধার উদ্যোগ হাতে নিয়েছে সরকার।

বুধবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার আমডালা এলাকায় কোনাবাড়ি-উলাইল খাল খনন কার্যক্রম পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশজুড়ে খাল পুনঃখনন কার্যক্রম চলছে। পাঁচ বছরের মধ্যে প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন উন্নয়নের সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, খাল খনন শুধু পানি ব্যবস্থাপনার জন্য নয়, গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খালের পাড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি জলাশয়ে মাছ চাষের ব্যবস্থাও করা হবে।

আসাদুল হাবিব দুলু বলেন, বাংলাদেশ নদীনির্ভর দেশ হলেও দীর্ঘদিনের অবহেলায় বহু নদী ও খাল সংকুচিত হয়ে পড়েছে। এসব জলপথ পুনরুদ্ধারে সরকার ধাপে ধাপে কাজ করছে। খনন কার্যক্রমে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

পরে খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ত্রাণমন্ত্রী ও অন্যান্য অতিথিরা। এছাড়া দৌলতপুর ও সাটুরিয়া উপজেলার কয়েকটি খাল ও নদী পুনঃখনন কাজও পরিদর্শন করেন তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রতিবেশী দেশের পানি বৈষম্য নদী হারাচ্ছে নাব্যতা: ত্রাণমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৮:৩৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬