ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 339

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে

অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে চলতি ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব (রাউন্ড অব ৩২) নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে টানা দুই জয়ে লিওনেল মেসিদের অন্তত পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে থাকা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। আজ সকালে জর্ডান ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচের পর আর্জেন্টিনার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সব দ্বিধাও কেটে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, রাউন্ড অব ৩২-এ নকআউট পর্বে বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হতে যাচ্ছে কোন দল? এই নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল জল্পনা-কল্পনা চলছে।

টুর্নামেন্টের অফিশিয়াল নিয়ম অনুযায়ী, ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন দল নকআউট পর্বে মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ বা দ্বিতীয় স্থানে থাকা দলের। বর্তমানে ‘এইচ’ গ্রুপে রয়েছে চারটি দল—স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব। গ্রুপপর্বের শেষ রাউন্ডের ম্যাচগুলো এখনও বাকি থাকায় এই চার দলের যেকোনো একটি আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে। শেষ রাউন্ডে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে এবং অন্য ম্যাচে সৌদি আরবের বিপক্ষে লড়বে কেপ ভার্দে। এই দুই ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে আর্জেন্টিনার চূড়ান্ত প্রতিপক্ষ।

আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষের সমীকরণগুলো নিচে দেওয়া হলো:

১. স্পেন প্রতিপক্ষ হবে যদি:

উরুগুয়ে যদি শেষ ম্যাচে স্পেনকে হারিয়ে দেয় এবং অন্য ম্যাচে কেপ ভার্দের সঙ্গে সৌদি আরব ড্র করে, তবে স্পেন রানার্সআপ হিসেবে নকআউটে উঠবে। আবার উরুগুয়ে স্পেনকে হারানোর পাশাপাশি যদি সৌদি আরব কেপ ভার্দেকে হারিয়ে দেয়, তাহলেও গোল ও পয়েন্টের সমীকরণে স্পেন রানার্সআপ হয়ে আর্জেন্টিনার সামনে পড়তে পারে।

২. কেপ ভার্দে প্রতিপক্ষ হবে যদি:

স্পেন যদি উরুগুয়েকে হারিয়ে দেয় এবং কেপ ভার্দে সৌদি আরবকে হারায়, তবে স্পেন গ্রুপসেরা হবে এবং রানার্সআপ হিসেবে নকআউটের টিকিট পাবে কেপ ভার্দে। আবার স্পেন উরুগুয়েকে হারালে এবং কেপ ভার্দে-সৌদি ম্যাচটি ড্র হলে, তখনও কেপ ভার্দেই দ্বিতীয় দল হিসেবে নকআউটে আর্জেন্টিনার মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থান অনুযায়ী আফ্রিকান দেশ কেপ ভার্দেকেই আর্জেন্টিনার সবচেয়ে সম্ভাব্য প্রতিপক্ষ ভাবা হচ্ছে।

৩. সৌদি আরব প্রতিপক্ষ হবে যদি:

স্পেন উরুগুয়েকে হারালে এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারাতে পারলে রানার্সআপ হবে সৌদি। আবার স্পেন ও উরুগুয়ে ম্যাচটি ড্র হলে এবং অন্য ম্যাচে সৌদি আরব কেপ ভার্দেকে হারালেও সমীকরণ একই থাকবে। তখন গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউটে ওঠা সৌদির সঙ্গে ২০২২ কাতার বিশ্বকাপের পর আবারও দেখা হয়ে যাবে মেসিদের।

উরুগুয়ে বনাম কেপ ভার্দের অন্য হিসাব:

যদি উরুগুয়ে এবং কেপ ভার্দে উভয় দলই নিজেদের শেষ ম্যাচে জয় পায়, অথবা গ্রুপের শেষ দুটি ম্যাচই ড্র হয়, তখন আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারণে আসবে গোল ব্যবধান, গোল সংখ্যা এবং ফেয়ার প্লে বা কার্ডের হিসাব। বর্তমানে দুই দলেরই গোল ব্যবধান (০) এবং গোল সংখ্যা (২) সমান। তবে কার্ডের দিক থেকে কেপ ভার্দের চেয়ে একটি হলুদ কার্ড কম দেখে এখন পর্যন্ত কিছুটা সুবিধাজনক অবস্থানে এগিয়ে আছে লুইস সুয়ারেজের উরুগুয়ে। সব ক্ষেত্রে সমতা থাকলে শেষ পর্যন্ত ফিফা র‍্যাঙ্কিংয়ের সাহায্য নেওয়া হবে।

আগামী শনিবার সকাল ৬টায় গ্রুপ ‘এইচ’-এর শেষ দুটি ম্যাচ একই সঙ্গে মাঠে গড়াবে। ওই ৯০ মিনিটের নাটকীয়তার পরেই চূড়ান্তভাবে জানা যাবে নকআউটের হাইভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনার আসল প্রতিপক্ষ কে হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

সর্বশেষ আপডেট ০১:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬