শিরোনাম
যুদ্ধের সমাপ্তি ঘোষণা করল ইরান
অন্তার্জাতিক ডেস্ক
- সর্বশেষ আপডেট ০২:৩৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / 48
বিশ্ব রাজনীতিতে এক নাটকীয় ও ঐতিহাসিক মোড় এনে অবশেষে চলমান যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরানের স্থানীয় সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধের অবসান ঘটানো হয়েছে। তেহরানে দায়িত্বরত বিদেশি কূটনীতিবিদদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে কথা বলার সময় পররাষ্ট্রমন্ত্রী নিজেই এই চাঞ্চল্যকর ও স্বস্তিদায়ক মন্তব্য করেন।
আরাঘচি আরও স্পষ্ট করেছেন, দীর্ঘ আলোচনার পর দুই দেশের মধ্যে যে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে, তা আগামী শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘদিনের বৈরিতা ও উত্তেজনা নিরসনে এই চুক্তিটিকে বিশ্ব রাজনীতির একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।




































