ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যখাতে এক লাখ নিয়োগ, ৮০ হাজার নারী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 16

দেশব্যাপী স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এর মধ্যে ৮০ হাজার পদে নারী নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে রোববার আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্যখাতে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের প্রতিটি এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, যার বেশিরভাগই নারী।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জসহ দেশের ১০টি জেলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করা হয়।

মন্ত্রী জানান, দেশের বিভিন্ন এলাকায় ১ হাজার ৫০০ শয্যার দুটি বিশেষায়িত নারী হাসপাতাল নির্মাণ করা হবে। সেখানে কিডনি ডায়ালাইসিস, স্তন ও মূত্রনালির ক্যানসার চিকিৎসা, পুনর্বাসন এবং প্রসূতি সেবা ইউনিট থাকবে।

এ ছাড়া ১ হাজার শয্যার ২০টি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। প্রতিটি হাসপাতালে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স ও জরুরি রোগী পরিবহনের জন্য হেলিকপ্টার সুবিধা রাখার উদ্যোগ নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের সময় স্বাস্থ্যখাতে টিকা ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর ঘাটতি ছিল। তবে সরকারের উদ্যোগে হামের টিকাসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, চলতি বাজেটে স্বাস্থ্যখাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ব্যয় করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্বাস্থ্যখাতে এক লাখ নিয়োগ, ৮০ হাজার নারী

সর্বশেষ আপডেট ০৩:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬