ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশে ২১২ পিকআপ কিনতে ১৮২ কোটি টাকার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / 12

দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও গতিশীল করতে পুলিশের জন্য নতুন ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮২ কোটি টাকা। সরকারি ক্রয় কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন পায়।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ প্রস্তাবটি গৃহীত হয়। ২০২৫–২৬ অর্থবছরে সরাসরি ক্রয় পদ্ধতিতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে এসব যানবাহন সরবরাহ করা হবে।

সরকারি সূত্র বলছে, টহল কার্যক্রম, অপরাধ দমন ও জরুরি অভিযানে পুলিশের সক্ষমতা বাড়াতেই এই উদ্যোগ। মাঠপর্যায়ে চলাচল ও দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা কিছুটা হলেও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পুলিশে ২১২ পিকআপ কিনতে ১৮২ কোটি টাকার অনুমোদন

সর্বশেষ আপডেট ০৬:০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬