ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 130

দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে, পাশাপাশি নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজারের বেশি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে দেশে ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৮৫ জনের শরীরে রোগটির লক্ষণ পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৯২ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে।

নিশ্চিত হাম রোগীর ক্ষেত্রেও পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ৯৩ জন নতুন করে শনাক্ত হয়েছেন। আর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৯ হাজার ৭৭৯ জন।

এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ হাজার ২৩৭ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ২৭৮ জন।

মৃত্যুর পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে ৭ জন শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে আরও ১ জনের। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন হামে ৫৩৬ জন এবং নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাম ও উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু

সর্বশেষ আপডেট ০৫:৪১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬