ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকত না’: ট্রাম্প

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 6

ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে সাফাই গেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার পদক্ষেপ না থাকলে আজ ইসরায়েলের অস্তিত্বই সংকটে পড়ত। একইসঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনার অভিযোগও নাকচ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। এ কারণেই তিনি সবসময় কঠোর অবস্থান নিয়েছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন।

বুধবার (৩ জুন) প্রকাশিত পড ফোর্স ওয়ান পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্ররোচিত করেছিলেন—এমন অভিযোগ ভিত্তিহীন।

এ প্রসঙ্গে তিনি দাবি করেন, এ ধরনের বক্তব্য মূলত তার রাজনৈতিক প্রতিপক্ষদের কাছ থেকে আসে এবং তারা বাস্তব পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট অবগত নন।

ট্রাম্প আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার উদ্বেগ নতুন নয়। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় স্বাক্ষরিত ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন।

ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে ট্রাম্প বলেন, ইরানের হুমকির মুখে দেশটি বড় ঝুঁকিতে ছিল। তার ভাষায়, “আমি না থাকলে আজ হয়তো ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকত না।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকত না’: ট্রাম্প

সর্বশেষ আপডেট ০৯:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬