ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে হামলার ঘটনায় নেতানিয়াহুকে গালাগাল করলেন ট্রাম্প

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৪৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 13

লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে ফোনালাপে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষোভ ঝাড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আলোচনার সময় তিনি নেতানিয়াহুকে কড়া ভাষায় ভর্ৎসনা করেন।

লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (১ জুন) ফোনালাপে তিনি নেতানিয়াহুর প্রতি ক্ষোভ প্রকাশ করেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, “লেবানন নিয়ে ইউ আর ফাকিং ক্রেজি! আই অ্যাম সেভিং ইউর অ্যাস। সবাই এখন তোমাকে এবং ইসরায়েলকে ঘৃণা করে।” মূলত, একের পর এক হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেওয়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। তাদের দাবি ছিল, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা। ওই হামলার পর ইরানের মিত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালায়। এর জবাবে লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহকে লক্ষ্য করে শুরু হওয়া অভিযান নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে বিভিন্ন বিতর্ক ও অভিযোগের মুখে রয়েছে ইসরায়েলি বাহিনী এবং নেতানিয়াহু সরকার।

মার্কিন কর্মকর্তাদের দাবি, ট্রাম্প মনে করেন হিজবুল্লাহর হামলার তুলনায় ইসরায়েলের প্রতিক্রিয়া অনেক বেশি কঠোর হয়েছে। এতে ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। কারণ, তেহরান লেবাননে যুদ্ধবিরতিকে আলোচনার একটি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়, ফোনালাপের একপর্যায়ে ট্রাম্পের চাপে নেতানিয়াহু বলেন, “ঠিক আছে, ঠিক আছে, শুধু নিশ্চিত করুন সবকিছু যাতে ঠিকভাবে সামলানো হয়।”

এ সময় ট্রাম্প নেতানিয়াহুকে স্মরণ করিয়ে দেন, “ভুলে যেও না, আমি তোমাকে জেলের ভাত খাওয়া থেকে বাঁচিয়েছি।” প্রতিবেদনে উল্লেখ করা হয়, এটি নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার প্রসঙ্গেই বলা হয়েছিল।

এর আগে ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলের প্রেসিডেন্ট-এর প্রতি আহ্বান জানিয়েছিলেন, যেন তিনি নেতানিয়াহুকে ক্ষমা করে দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লেবাননে হামলার ঘটনায় নেতানিয়াহুকে গালাগাল করলেন ট্রাম্প

সর্বশেষ আপডেট ১০:৪৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬