ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কর্মসংস্থান সৃষ্টিকারী শক্তি: রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৭:০০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 39

রাজধানীতে এক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, বিএনপি কোনোভাবেই বেকার নয়; বরং এটি কর্মসংস্থান সৃষ্টির একটি রাজনৈতিক ধারা।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই বিদেশে শ্রমিক পাঠানোর মাধ্যমে কর্মসংস্থান বিস্তৃত হয়েছে। পাশাপাশি তৈরি পোশাক খাতে নারীদের অংশগ্রহণ ও অর্থনৈতিক ক্ষমতায়নের সুযোগ তৈরি হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

রিজভী আরও বলেন, তারেক রহমানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে হকারদের পুনর্বাসন এবং দরিদ্র পরিবারের সহায়তায় পরিবার কার্ড চালুর কথা বলা হয়েছে, যা জনকল্যাণমূলক উদ্যোগের অংশ।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণের ঐক্যকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে অভিযোগ করেন, সরকারের বিরুদ্ধে বৃহৎ ষড়যন্ত্রের জাল বিস্তার করা হয়েছে এবং একটি রাজনৈতিক দল উসকানি দিয়ে মব সংস্কৃতি তৈরি করছে।

মতপ্রকাশের স্বাধীনতার নামে বিভ্রান্তি ও কুৎসা ছড়ানো ঠিক নয় বলেও সতর্ক করেন তিনি। তার ভাষায়, কিছু দলের বটবাহিনী গণতন্ত্রবিরোধী পরিস্থিতি তৈরি করছে। অতীতের মতো কোনো ফ্যাসিবাদী প্রবণতা ফিরে এলে বিএনপি ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন এবং সময় থাকতে সংশ্লিষ্টদের সতর্ক হওয়ার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপি কর্মসংস্থান সৃষ্টিকারী শক্তি: রিজভী

সর্বশেষ আপডেট ০৭:৫৭:০০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬