ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সমঝোতা না হবার কারণ জানিয়ে দিলো ইরান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / 170

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, বাজেয়াপ্ত সম্পদ ফেরত না দিলে তারা কোনো চূড়ান্ত সমঝোতায় যাবে না। এ অবস্থান পাকিস্তানসহ মধ্যস্থতাকারী দেশগুলোকেও জানিয়ে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরান স্পষ্ট করে জানিয়েছে, ওয়াশিংটন তাদের জব্দ করা সম্পদ ফেরত না দিলে আলোচনায় অগ্রগতি হবে না।

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ‘তাসনিম’-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ থামানোর প্রাথমিক শর্ত হিসেবেই সম্পদ ফেরতের আশ্বাস দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু এখন পর্যন্ত সে প্রতিশ্রুতির বাস্তব অগ্রগতি দেখা যায়নি বলে অভিযোগ তেহরানের।

ইরানের দাবি, যুক্তরাষ্ট্র বারবার অবস্থান পরিবর্তন করছে। এ কারণে তারা পাকিস্তানসহ সংশ্লিষ্ট মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়ে দিয়েছে—শর্ত পূরণ না হলে কোনো চূড়ান্ত শান্তিচুক্তি হবে না।

এদিকে হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ প্রত্যাহার নিয়ে দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এ নিয়ে তাড়াহুড়ার প্রয়োজন নেই। তবে ইরানের পাল্টা হুঁশিয়ারির পর তিনি নতুন করে সতর্ক অবস্থান নিয়েছেন বলেও জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সমঝোতা না হবার কারণ জানিয়ে দিলো ইরান

সর্বশেষ আপডেট ০৩:৪১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬