ঢাকা ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ৪৪২ ও নিশ্চিত হামে মৃত্যু ৮৬

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 33

১৫ মার্চ থেকে দেশে হামের প্রকোপ ধীরে ধীরে বিস্তৃত হয়ে এখন বড় ধরনের জনস্বাস্থ্য উদ্বেগে পরিণত হয়েছে। সন্দেহভাজন ও নিশ্চিত—দুই ধরনের হিসাবেই মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে, যা পরিস্থিতির তীব্রতা আরও স্পষ্ট করছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে সন্দেহভাজন হামে মোট ৪৪২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৮৬ জন।

এই সময়ের মধ্যে দেশে হামের উপসর্গ নিয়ে ৬৩ হাজার ৮১৩ শিশু আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ৫৫৮ জন রোগী। চিকিৎসা শেষে ৪৬ হাজার ২১৪ জন ইতোমধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ৪৪২ ও নিশ্চিত হামে মৃত্যু ৮৬

সর্বশেষ আপডেট ০৫:৩৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬