ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারকে নিয়ে ফিফার পোস্টে বাংলাদেশের ভাইরাল সংলাপ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৪৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / 197

বিশ্বজুড়ে ভাইরাল হওয়া ‘কি প্রতিপক্ষ রাগ করলা’ সংলাপ এবার জায়গা পেয়েছে ফিফার অফিসিয়াল ফেসবুক পোস্টে। ব্রাজিল তারকা নেইমারকে নিয়ে করা সেই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

বৃহস্পতিবার (২১ মে) ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ফেসবুক পেজে নেইমারের একটি উচ্ছ্বসিত ছবি প্রকাশ করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা ছিল ‘ফুটবল রাজপুত্রের প্রত্যাবর্তন’। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে ছবির ভেতরে যুক্ত করা বাংলা সংলাপ— ‘কি প্রতিপক্ষ রাগ করলা!’

সম্প্রতি এই সংলাপটি বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। ফেসবুক, টিকটক থেকে শুরু করে নানা অনলাইন কনটেন্টে এটি ব্যবহার হচ্ছে নিয়মিত। সেই ট্রেন্ড এবার আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়ল ফিফার পোস্টের মাধ্যমে।

এর আগে নেইমারের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। চোট ও ফর্ম নিয়ে নানা আলোচনা থাকলেও শেষ পর্যন্ত ব্রাজিলের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন এই তারকা ফুটবলার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নেইমারকে নিয়ে ফিফার পোস্টে বাংলাদেশের ভাইরাল সংলাপ

সর্বশেষ আপডেট ০৯:৪৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬