ঢাকা ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে ‘অপ্রিয় সত্য’ জানিয়ে শিশির মনিরের ফেসবুক পোস্ট

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 142

শিশির মনির

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে ‘অপ্রিয় সত্য’ তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতামূলক পোস্ট দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে তিনি এই পোস্টটি প্রকাশ করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ক্ষমতায় থাকার কারণে অনেকেই সরাসরি সমালোচনা করতে সংকোচ বোধ করেন বা ভয় পান। তাই তিনি কিছু ‘অপ্রিয় সত্য’ তুলে ধরছেন, যা গ্রহণ বা বর্জন করা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিষয়।

শিশির মনির অভিযোগ করেন, অতিরিক্ত তোষামোদ একটি নেতার জন্য ক্ষতিকর হতে পারে এবং সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী ও তার পরিবারকে ঘিরে এ ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

উদাহরণ হিসেবে তিনি বিভিন্ন রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক ঘটনার কথা তুলে ধরেন, যেগুলো তার মতে অপ্রয়োজনীয় অতিরঞ্জন।

তবে একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর কিছু ইতিবাচক দিকও উল্লেখ করেন, যেমন—সরল জীবনযাপন, প্রোটোকল কম ব্যবহার এবং কর্মমুখী আচরণ।

পোস্টে তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ তোষামোদ নয়, কার্যকর কাজ দেখতে চায়। দক্ষতা ও সততার ভিত্তিতেই নেতৃত্ব গ্রহণযোগ্য হবে বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া পরিবারকেন্দ্রিক নেতৃত্বের বিরুদ্ধেও সতর্ক করে তিনি বলেন, নতুন প্রজন্ম যোগ্যতাকে বেশি গুরুত্ব দেয় এবং কৃত্রিমভাবে নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

সরকারের কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন এই আইনজীবী। বিশেষ করে প্রস্তাবিত গণভোট বাস্তবায়নে বিচ্যুতি ঘটছে বলে উল্লেখ করে তিনি বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।

সবশেষে তিনি বলেন, তিনি ভালো কাজের পক্ষে এবং জনবিরোধী কাজের বিপক্ষে অবস্থান নেন, পাশাপাশি প্রধানমন্ত্রীর সুস্থতা ও মঙ্গল কামনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রধানমন্ত্রীকে ‘অপ্রিয় সত্য’ জানিয়ে শিশির মনিরের ফেসবুক পোস্ট

সর্বশেষ আপডেট ০৩:০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬