হরমুজ প্রণালী: মাইন এড়াতে আইআরজিসির নতুন রুট ও মানচিত্র

- সর্বশেষ আপডেট ০৬:০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / 144
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচলের জন্য ইরানের রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি) নতুন রুট এবং মানচিত্র প্রকাশ করেছে।
এতে সম্ভাব্য সমুদ্রমাইন এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, জাহাজগুলোকে মাইন এড়াতে তাদের সাথে সমন্বয় রেখে চলাচল করতে হবে।
নতুন নির্দেশ অনুযায়ী, প্রবেশপথে ওমান সাগর থেকে লারাক দ্বীপের উত্তর দিক দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করতে হবে, আর বহির্গমন পথে লারাক দ্বীপের দক্ষিণ দিক দিয়ে ওমান সাগরের দিকে যাত্রা করতে হবে।
মানচিত্রে একটি বৃত্তাকার অঞ্চলকে ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়।
পাল্টা জবাব দিতে ইরানও বিভিন্ন স্থানে হামলা চালায়। যুদ্ধ শুরুর ৪০তম দিনে বুধবার তিন দেশ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়।































