শিরোনাম
৩ বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক
- সর্বশেষ আপডেট ১২:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / 132
দেশের তিনটি বিভাগের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোর জন্য দেওয়া হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত।
বুধবার (৮ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, খুলনা, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
































