ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছর পর শিক্ষকদের সুখবর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 194

দীর্ঘ ১৭ বছর পর শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ শিক্ষাবোর্ডসহ সংশ্লিষ্ট মাদ্রাসা ও কারিগরি বোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, প্রায় দেড় দশক ধরে এই ভাতা অপরিবর্তিত ছিল। চলতি বছরে তা ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আশা প্রকাশ করেন, আসন্ন ঈদুল আজহার আগেই বাড়তি ভাতা কার্যকর করা যেতে পারে। এ লক্ষ্যে সরকার দ্রুত কাজ এগিয়ে নিচ্ছে বলেও উল্লেখ করেন।

অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, সরকারি প্রাথমিক শিক্ষকদের পে-স্কেল কাঠামো নিয়েও আলোচনা চলছে। বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে সরকারের অগ্রাধিকারের কথাও তুলে ধরেন।

সংশ্লিষ্টদের মতে, উৎসব ভাতা বৃদ্ধি ও পে-স্কেল পুনর্বিন্যাস বাস্তবায়িত হলে শিক্ষকদের আর্থিক স্বস্তি বাড়তে পারে, যা পেশায় আগ্রহও কিছুটা বাড়াবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১৭ বছর পর শিক্ষকদের সুখবর

সর্বশেষ আপডেট ০৮:১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬