ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুরা হবে দেশের ভবিষ্যতের সম্পদ: সমাজকল্যাণ মন্ত্রী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:১০:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 142

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সরকারি শিশু পরিবারের শিশুরা বড় হয়ে সমাজের বোঝা নয়, বরং দেশের মূল্যবান সম্পদ হিসেবে গড়ে উঠবে।

সরকারের লক্ষ্য তাদের স্বাবলম্বী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। তিনি বলেন, শিশুদের বিরুদ্ধে কোন ধরনের অবহেলা বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।

গতকাল সন্ধ্যায় রংপুরের মডার্ন মোড়ে সরকারি শিশু পরিবার পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন।

তিনি জানান, সরকারের সব পরিকল্পনা এমনভাবে করা হচ্ছে যাতে সুবিধাবঞ্চিত শিশুরা নিজেকে পরিবারহীন বা পিছিয়ে পড়া মনে না করে। পাশাপাশি উত্তরবঙ্গসহ দেশের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে।

পরিদর্শনকালে মন্ত্রী শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের পড়াশোনা, খাওয়া-দাওয়া, চিকিৎসা, খেলাধুলা এবং পরিছন্নতার বিষয়ে খোঁজ নেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিশুরা হবে দেশের ভবিষ্যতের সম্পদ: সমাজকল্যাণ মন্ত্রী

সর্বশেষ আপডেট ১০:১০:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬