ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব দাবি জানালো পাট শ্রমিক দল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৬:২২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 92

রাষ্ট্রীয় মালিকানাধীন বন্ধ পাটকল। ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের প্রতিনিধিরা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের আট দফা দাবি উপস্থাপন করেছেন।

বন্ধ পাটকল চালু করা, শ্রমিকদের পাওনা পরিশোধ এবং পাট শিল্পের উন্নয়নের মতো বিষয়গুলো আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকার বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়াতে এবং অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে।

ইতোমধ্যে ২০টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দেওয়া প্রক্রিয়া চলছে, যার মধ্যে ১৪টির লিজ সম্পন্ন হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, শ্রমিকদের বাস্তবায়নযোগ্য দাবিগুলো দ্রুত বিবেচনা করা হবে।

সাক্ষাৎকালে দলের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা লিখিতভাবে আট দফা দাবি পেশ করেন। উল্লেখযোগ্য দাবিগুলো হলো—রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকল চালু করা, পলিথিনের কাঁচামাল আমদানি ও ব্যবহার নিষিদ্ধ করা, পাটকে কৃষি শিল্প হিসেবে সুবিধা দেওয়া, শ্রমিকদের সব পাওনা পরিশোধ এবং মিলের যন্ত্রপাতি সংরক্ষণে ব্যবস্থা গ্রহণ।

চট্টগ্রাম-১০ আসনের সাংসদ ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান নেতৃত্বে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যেসব দাবি জানালো পাট শ্রমিক দল

সর্বশেষ আপডেট ০৯:২৬:২২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬