ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা কিউআর বাধ্যতামূলক, জুনের মধ্যে না হলে জরিমানা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 107

দেশের সব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানকে ৩০ জুনের মধ্যে নিজেদের কিউআর কোড সরিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ‘বাংলা কিউআর’ চালু করতে হবে।

নির্দেশনা না মানলে প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ ৩০ লাখ টাকা জরিমানা করা হতে পারে। পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও অপারেটরদের জন্যও একই নিয়ম প্রযোজ্য।

বাংলাদেশ ব্যাংক বুধবার একটি সার্কুলার জারি করে জানিয়েছে, নিয়ম না মানলে ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সার্ভিসেস অ্যাক্ট ২০২৪’-এর ৩৭(৫) ধারা ও অন্যান্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দোষী প্রতিষ্ঠানকে জরিমানা এবং দায়ীদের তিন বছরের জেল বা উভয় দণ্ড দেওয়া হতে পারে। প্রয়োজনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া শুরু হবে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি মার্চেন্ট পয়েন্টে স্পষ্টভাবে ‘বাংলা কিউআর’ প্রদর্শন করতে হবে। ব্যাংক ও সেবা প্রতিষ্ঠানগুলোকে লেনদেনে কোনো বিঘ্ন না ঘটাতে কারিগরি সমন্বয় নিশ্চিত করতে হবে। যদি কোনো মার্চেন্ট ক্যাশ আউটের জন্য কিউআর ব্যবহার করে, তাদের সুবিধা বাতিল করা হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘বাংলা কিউআর’ চালু হওয়ার পর গ্রাহকরা যেকোনো ব্যাংক বা এমএফএস অ্যাপ ব্যবহার করে একটি কিউআর কোডের মাধ্যমে লেনদেন করতে পারবেন। ২০২৭ সালের মধ্যে দেশীয় লেনদেনের ৭৫ শতাংশ নগদহীন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলা কিউআর বাধ্যতামূলক, জুনের মধ্যে না হলে জরিমানা

সর্বশেষ আপডেট ০৪:০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬