তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য পাচারের প্রমান

- সর্বশেষ আপডেট ০৪:৪৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 171
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সিসিটিভি ফুটেজ হারিয়ে গেছে; তদন্তে প্রাথমিক তথ্য পাওয়া গেছে হার্ডড্রাইভ বদল করা হয়েছিল। প্রযুক্তি বিশেষজ্ঞ জানান, ভিডিও উদ্ধারে এখনও সফল হওয়া যায়নি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয় থেকে সিসিটিভি ভিডিও হারানোর পেছনে হার্ডড্রাইভ বদলের তথ্য পাওয়া গেছে।
গত বছরের ১৩ অক্টোবরের নির্দিষ্ট ফুটেজ উদ্ধার করতে গেলে দেখা যায়, হার্ডড্রাইভে ভিডিও নেই। প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহা বলেন, ‘সিসলগ ও রেজিস্ট্রার খাতায় কিছু হার্ডড্রাইভ পুরনো-নতুনভাবে প্রতিস্থাপিত হয়েছে।’
এ ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে জানানো হয়েছে; মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী কমিটি পরবর্তী ব্যবস্থা ও সুপারিশ করবে। জোহা কোনো অগ্রিম মন্তব্য করতে পারছেন না।
প্রসিকিউটর গাজী এম এইচ তামিমের কক্ষে আসামি পরিবারের একজন প্রবেশ করার ঘটনাও একই দিনের ফুটেজে যাচাই করার চেষ্টা করা হয়েছিল।
এছাড়া, ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মূর্তাজা মজুমদারের হ্যাক হওয়া ফোন ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার হয়েছে। হ্যাকারদের শনাক্ত করা গেলেও গ্রেপ্তার এখনও হয়নি। তানভীর জোহা বলেন, আইপি অ্যাড্রেস প্রকাশ করা আইনসম্মত নয়।
চেয়ারম্যানের মোবাইল হ্যাকের অভিযোগে গত ২৪ মার্চ শাহবাগ থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছিল; বলা হয়েছে, ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ১৮ মার্চ হ্যাক করা হয়েছিল।































