ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণ মেটাতে টাকা ছাপাতে চায় না সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 144

ছবি সংগৃহীত

ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগ ভিত্তিক অর্থনীতির দিকে যেতে চায় সরকার—এমন ইঙ্গিত দিয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন করে টাকা ছাপানোর পথে হাঁটার ইচ্ছা নেই।

বুধবার (১ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভর অর্থনীতির জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। ঘন ঘন নীতির পরিবর্তনের বদলে বিনিয়োগকারীদের জন্য অপেক্ষাকৃত স্থিতিশীল নীতি গড়ে তোলার দিকেই জোর দেওয়া হচ্ছে।

সেই প্রেক্ষাপটে সরকার টাকা ছাপানোর মতো সিদ্ধান্ত থেকে দূরে থাকতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

অর্থনীতির বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, খাতটি এমনিতেই কিছু চাপের মধ্যে রয়েছে। এর সঙ্গে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের বাধ্যবাধকতা আছে। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। সব মিলিয়ে এক ধরনের ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে রয়েছে সরকার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঋণ মেটাতে টাকা ছাপাতে চায় না সরকার: অর্থমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৪:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬