শিরোনাম
জ্বালানি তেলে প্যানিক নয়, সরবরাহ স্বাভাবিক: মন্ত্রী

নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৪:০২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
- / 158
দেশে তেলের সরবরাহ ঠিক আছে—প্যানিকের কিছু নেই বলে জনগণকে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকার ভর্তুকি দিয়ে তেল আমদানি অব্যাহত রেখেছে। ঈদের কারণে সাময়িক সরবরাহে চাপ পড়লেও, গত বছরের তুলনায় এবার ২৫ শতাংশ বেশি তেল দেশে আসছে।
তাই জনগণকে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
এদিকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে।
তবে সরকার সংকট মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।































