ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে ডাকাতের কবল থেকে ৬ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৮:৩৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 230

উদ্ধার হওয়া জেলেরা। ছবি: সংগৃহীত

সুন্দরবনে ডাকাতের হাতে অপহৃত ৬ জেলে-কে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জেলেদের মুক্ত করা হলেও দস্যুরা পালিয়ে যেতে সক্ষম হয়।

বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৭ মার্চ সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে ‘নানা ভাই বাহিনী’ নামে একটি দস্যু চক্রের সদস্যরা ৬ জেলেকে অপহরণ করে। পরে তাদের জিম্মি রেখে মুক্তিপণ আদায়ের জন্য নির্যাতন করা হচ্ছিল। এ ঘটনায় ভুক্তভোগীদের একজনের স্বজন কোস্ট গার্ডের জরুরি নম্বর ১৬১১১-এ অভিযোগ জানান।

অভিযোগের পর গোয়েন্দা তৎপরতা জোরদার করে কোস্ট গার্ড। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান সদস্যরা শিবসা নদীর কালির খাল এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায়।

উদ্ধার হওয়া জেলেদের মধ্যে রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল শানা (২৪) খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। অপরদিকে রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা।

বর্তমানে উদ্ধারকৃত জেলেদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে এবং তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, সুন্দরবনে দস্যু দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সুন্দরবনে ডাকাতের কবল থেকে ৬ জেলে উদ্ধার

সর্বশেষ আপডেট ০৮:৩৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬