২৯ মার্চ পর্যন্ত সংসদ মুলতবি

- সর্বশেষ আপডেট ০৩:৫৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / 141
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে তিনি এ ঘোষণা দেন।
রোববার সংসদে দিনের কার্যক্রম শেষ করে স্পিকার বলেন, পরবর্তী বৈঠক আগামী ২৯ মার্চ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এ সময় তিনি সংসদ সদস্যদের ধন্যবাদ জানান এবং আগাম ঈদের শুভেচ্ছাও জানান।
এর আগে সকাল ১১টায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সেদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ ঘিরে সংসদে বিরোধী দলগুলোর মধ্যে উত্তেজনা দেখা দেয়।
জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ কয়েকটি দলের সংসদ সদস্যরা বিক্ষোভ দেখিয়ে অধিবেশন থেকে ওয়াকআউট করেন।


































