ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৯ মাসে চালুর আশা শাহজালালের থার্ড টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:২১:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 205

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈঠকেই থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী কাজের অগ্রগতি পর্যালোচনা করে দেখা গেছে, টার্মিনালটি চালু করতে অন্তত ৬ থেকে ৯ মাস সময় লাগতে পারে।

তিনি জানান, টার্মিনাল প্রকল্পের বিষয়ে জাপানের উন্নয়ন সংস্থা জাইকার সঙ্গে শিগগিরই বৈঠক করা হবে। আগের চুক্তিগুলো পর্যালোচনা করে সমঝোতা হলে তাদের মাধ্যমেই কাজ এগোনো হবে। আর সমঝোতা না হলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে, সেক্ষেত্রেও প্রায় ৯ মাস সময় লাগতে পারে।

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় পর্যটন খাতে সহযোগিতা নিয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা হয়েছিল, তবে সেটির অগ্রগতি হয়নি। এ বিষয়ে আলোচনা করতেই রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন।

তিনি আরও জানান, চীন বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহী। বিশেষ করে কক্সবাজারের সমুদ্রসৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা যাচাই করতে তারা বিনিয়োগকারীদের পাঠাতে চায়।

এ ছাড়া চীন বাংলাদেশ-চীন রুটে আরও তিনটি অতিরিক্ত ফ্লাইট চালুর অনুমতি চেয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে সপ্তাহে ১২টি ফ্লাইট চলাচল করে। নতুন তিনটি ফ্লাইট চালুর প্রস্তাবের মধ্যে দুটি গুয়াংজু এবং একটি বেইজিং রুটে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, চীন আনুষ্ঠানিকভাবে আবেদন করলে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আসবে এবং যাচাই-বাছাই শেষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুমতি দেবে।

তিনি আরও বলেন, কক্সবাজারে পর্যটন অবকাঠামো উন্নয়নে সম্ভাব্যতা যাচাইয়ের প্রস্তাব দিতে চীনকে বলা হয়েছে। প্রস্তাবটি দেশের জন্য লাভজনক হলে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৯ মাসে চালুর আশা শাহজালালের থার্ড টার্মিনাল

সর্বশেষ আপডেট ০৫:২১:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬