ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্থগিত হওয়া ফ্লাইটে রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 217

মধ্যপ্রাচ্যের কয়েকটি রুটে ফ্লাইট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়া যাত্রীদের জন্য পুরো টিকিটের টাকা ফেরত কিংবা ভ্রমণের তারিখ পরিবর্তনের সুবিধা ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ সেবায় কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না বলে জানানো হয়েছে।

জাতীয় পতাকাবাহী সংস্থাটি বুধবার জানায়, অঞ্চলের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে ২৮ ফেব্রুয়ারি থেকে আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটে তাদের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব গন্তব্যে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাট রুটে নির্ধারিত সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে।

যেসব যাত্রীর ফ্লাইট এই সময়ে বাতিল হয়েছে, তারা বাড়তি কোনো চার্জ ছাড়াই টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত নিতে পারবেন অথবা সুবিধাজনক সময়ে ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন।

দেশের ভেতরে ও বাইরে বিমানের সেলস সেন্টার কিংবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

ফ্লাইটের সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের ১৩৬৩৬ নম্বরে কল সেন্টারে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। বিদেশ থেকে যোগাযোগের জন্য নির্ধারিত নম্বর +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬।

বিমান কর্তৃপক্ষ বলেছে, যাত্রীদের নিরাপত্তাকেই তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে পরবর্তী সিদ্ধান্ত দ্রুত জানানো হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্থগিত হওয়া ফ্লাইটে রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান

সর্বশেষ আপডেট ১১:১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬