ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রপ্তানিতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড়

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 132

রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পসহ সংশ্লিষ্ট খাতের বকেয়া নগদ সহায়তা বাবদ ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিয়েছে সরকার। আসন্ন ঈদুল ফিতরের আগে এ সিদ্ধান্ত শিল্পের জন্য স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার এ তথ্য জানানো হয়। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান এক বিবৃতিতে বলেন, ঈদ সামনে রেখে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা, উৎসব বোনাস ও বিভিন্ন বিল পরিশোধের চাপ বেড়ে যায়। এ অবস্থায় নগদ সহায়তার অর্থ ছাড় পাওয়া সময়োপযোগী সিদ্ধান্ত।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, আটকে থাকা এ অর্থ ছাড়ের দাবিতে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করা হয়। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনার পর দ্রুত বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির প্রথম ধাপে ১ হাজার ৫০০ কোটি এবং দ্বিতীয় ধাপে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

শিল্পসংশ্লিষ্টরা বলছেন, এ অর্থ ছাড় রপ্তানি খাতে তারল্য সংকট কমাতে সহায়ক হবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রপ্তানিতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড়

সর্বশেষ আপডেট ০৭:২৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬