ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ

অনিশ্চয়তায় ঝুঁকিতে পোশাক শিল্প

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 212

ছবি-বাংলা অ্যাফেয়ার্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সামনে স্থবির অর্থনীতি, উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্ব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক বিশ্লেষণে বলেছে, বিশেষ করে তৈরি পোশাক খাতের অস্থিরতা ও বৈশ্বিক প্রতিযোগিতা বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারকে কঠিন করে তুলতে পারে।

নির্বাচনে বিজয়ের মাধ্যমে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শান্তিপূর্ণ নির্বাচনকে ইতিবাচক হিসেবে দেখা হলেও বিশ্লেষকদের মতে, জনগণ নতুন সরকারকে মূল্যায়ন করবে কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ বৈদেশিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখার সক্ষমতার ভিত্তিতে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের জুনে শেষ হওয়া অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩.৭ শতাংশ, যা আগের বছরের তুলনায় কম। তবে চলতি ও আগামী অর্থবছরে প্রবৃদ্ধি কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কাউন্টারপয়েন্টের সম্পাদক জাফর সোবহান মনে করেন, নতুন সরকারকে দ্রুত আর্থিক স্থিতিশীলতা জোরদার করতে হবে। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখা এবং খেলাপি ঋণ কমানো এখন অগ্রাধিকার হওয়া উচিত।

বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক অস্থিরতা ও সরবরাহ শৃঙ্খলে বিঘ্নের প্রভাবে প্রবৃদ্ধির গতি কমেছে। রাজনৈতিক অনিশ্চয়তা ও নীতিগত দ্বিধার কারণে বিনিয়োগও মন্থর রয়েছে। বিশেষ করে তৈরি পোশাক খাতে শ্রমিক বিক্ষোভ ও স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি শিল্পখাতকে চাপে রেখেছে।

তবে Moody’s ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেছে, ব্যাংকিং খাতে সুশাসন জোরদার ও বিনিময় হার আরও নমনীয় করার পদক্ষেপ বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সহায়ক হতে পারে। একইসঙ্গে Oxford Economics ধারণা দিয়েছে, বাজারমুখী নীতি অব্যাহত থাকলেও বাস্তবায়নে ঝুঁকি থেকে যাচ্ছে।

নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর শুল্ক সুবিধা কমে গেলে রফতানি আয়ে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে তৈরি পোশাক খাতকে ভিয়েতনাম ও ভারতের মতো প্রতিযোগীদের সঙ্গে সরাসরি ব্যয় ও মানের লড়াইয়ে নামতে হবে।

পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ রয়েছে। বিশ্লেষকদের ধারণা, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিতে পারেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শ্রীরাধা দত্ত বলেন, সাম্প্রতিক টানাপোড়েন সত্ত্বেও দুই দেশের মধ্যে প্রকাশ্য বৈরিতা বাড়েনি; আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে সহযোগিতা জোরদার করা জরুরি।

সব মিলিয়ে, রাজনৈতিক পরিবর্তনের পর অর্থনীতিকে গতিশীল করা এবং বিশেষ করে পোশাক খাতকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখা—এ দুটিই এখন সরকারের জন্য বড় পরীক্ষা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ

অনিশ্চয়তায় ঝুঁকিতে পোশাক শিল্প

সর্বশেষ আপডেট ০৩:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬