ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে- অভিযোগের ভিত্তিহীন : রাশিয়া

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 148

ছবিতে (উপরের ডান থেকে ঘড়ির কাঁটার গতিতে) ইসফাহান পারমাণবিক কেন্দ্র, নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা এবং ফরদো জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্রের সমন্বিত ছবি, ১৪ জুন ২০২৫। (AFP photos)

ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে- এমন অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

তাঁর ভাষ্য, এই অভিযোগকে সামনে রেখে যে সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে, তার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ।

মঙ্গলবার বার্তা সংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ব্রুনাই সফরকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মস্কো এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য তথ্য পায়নি, যা ইরানের বিরুদ্ধে আনা অভিযোগকে সমর্থন করে।

অথচ ইরান পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি- এই দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রধান অজুহাত হিসেবে সামনে আনা হয়েছিল।

সের্গেই ল্যাভরভের মতে, ইরানের ওপর হামলার পরিণতি কেবল দেশটির মধ্যেই সীমাবদ্ধ নেই।

পুরো মধ্যপ্রাচ্য তার প্রভাব বহন করছে। অঞ্চলটি নিরাপত্তা ও অর্থনৈতিক দুই দিক থেকেই চাপে পড়েছে। সংঘাতের বিস্তারের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না বলে তিনি ইঙ্গিত দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে- অভিযোগের ভিত্তিহীন : রাশিয়া

সর্বশেষ আপডেট ০৭:১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬