ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 238

রিয়াদে মার্কিন দূতাবাসের সাধারণ দৃশ্য। (এএফপি ফাইল ছবি)

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে ভবনের একটি অংশে ছোট পরিসরে আগুন ধরে এবং সীমিত আকারে ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সময় দূতাবাস ভবনটি খালি ছিল।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনার পর দূতাবাস কর্তৃপক্ষ জেদ্দা, রিয়াদ ও দাম্মামে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিজ নিজ স্থানে অবস্থান করে সতর্ক থাকার নির্দেশনা জারি করেছে।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি তদন্ত করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

সর্বশেষ আপডেট ০৩:৫৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬