ইরানে হামলা নিয়ে উত্তর কোরিয়ার প্রতিবাদ

- সর্বশেষ আপডেট ০৮:২৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / 219
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার ঘটনায় এবার প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া।
পিয়ংইয়ং এই অভিযানকে সরাসরি ‘অবৈধ আগ্রাসন’ বলে আখ্যা দিয়েছে এবং এটিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বক্তব্য উদ্ধৃত করে জানায়, ইরানের সার্বভৌমত্বের ওপর এটি ‘নগ্ন হস্তক্ষেপ’।
বিবৃতিতে দাবি করা হয়, এ ধরনের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও বৈশ্বিক নিরাপত্তা কাঠামোকে প্রশ্নের মুখে ঠেলে দিতে পারে।
পিয়ংইয়ংয়ের ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর এই যৌথ হামলা তাদের কাছে অপ্রত্যাশিত ছিল না।
বরং এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্যবাদী নীতিরই ধারাবাহিকতা—এমন ইঙ্গিত দেওয়া হয়েছে বিবৃতিতে।
ওয়াশিংটন ও তেল আবিব যে সংঘাতের পথ বেছে নিয়েছে, তা বিশ্বজুড়ে শান্তিকামী মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না বলেও মন্তব্য করেন মুখপাত্র।



































